জৈন্তিয়া হিল রিসোর্টে আপনার ভ্রমণের পরিকল্পনা সহজ করতে রুম ভাড়া, যাতায়াত, খাবার, বারবিকিউ ও বুকিং সম্পর্কিত বিস্তারিত তথ্য
ধন্যবাদ। জৈন্তিয়া হিল রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির রুমের বর্তমান রেট তালিকা নিচে দেওয়া হলো:
AC Couple Bed: ৳৪,০০০/- প্রতি রাত
AC Double Bed (৪ জন): ৳৬,০০০/- প্রতি রাত
Non-AC Couple Bed: ৳২,৫০০/- প্রতি রাত
Double Non-AC (৪ জন): ৳৪,০০০/- প্রতি রাত
Triple Non-AC (৩ জন): ৳৩,৫০০/- প্রতি রাত
Family Hall Room (৮ জন): ৳৮,০০০/- প্রতি রাত
Hill Cottage Non-AC (৩ জন): ৳৩,৫০০/- প্রতি রাত
রুমের বিস্তারিত ও সরাসরি বুকিংয়ের জন্য কল করুন: +8801711324173
বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি খুবই সহজে আমাদের রিসোর্টে আসতে পারবেন:
• বাস অথবা ট্রেনে করে সিলেট শহরের কদমতলী বা হুমায়ুন চত্বর নামার পর জাফলংগামী বাস স্টেশন পাবেন।
• জাফলংয়ের যেকোনো বাস ধরে সিলেট-তামাবিল হাইওয়ে হয়ে সোজা চলে আসবেন। জাফলং পৌঁছানোর ৪ কিলোমিটার আগে আলুবাগান নামক স্থানে হাইওয়ে রোডের সাথেই আমাদের রিসোর্টের মেইন গেট। বাসের হেল্পারকে বললে সরাসরি গেটের সামনে নামিয়ে দেবে।
• গুগল ম্যাপ নেভিগেশন: গুগল ম্যাপে সরাসরি "Jaintia Hill Resort" সার্চ করে ড্রাইভ করলে গুগল ম্যাপ আপনাকে সোজা রিসোর্টের মূল গেটে নিয়ে আসবে।
জ্বি, অবশ্যই! আমাদের রিসোর্ট প্রাঙ্গণে অনেক বড় ও নিরাপদ নিজস্ব পার্কিং প্লেস রয়েছে। আপনার প্রাইভেট কার, মাইক্রোবাস বা জিপ পার্ক করতে কোনো ধরনের অসুবিধা হবে না (গেস্টদের জন্য সম্পূর্ণ ফ্রি পার্কিং)।
• ধন্যবাদ, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আপনি আমাদের রেডি ফুড থেকে অর্ডার করতে পারবেন অথবা মেনু দেখে পছন্দমতো ঐতিহ্যবাহী সিলেটি রান্না, তাজা নদীর মাছ ও পাহাড়ি দেশি মুরগির খাবার অর্ডার করতে পারবেন।
• বারবিকিউ (BBQ) স্পেশাল নির্দেশনা: মুক্ত পাহাড়ি হাওয়ায় আমাদের লাইভ বারবিকিউ করার চমৎকার ব্যবস্থা রয়েছে। তবে টাটকা চিকেন ও প্রিপারেশনের সুবিধার্থে বারবিকিউর জন্য মিনিমাম বিকেল ৫:০০ টার আগে অর্ডার করতে হবে।
জ্বি, আমাদের রিসোর্ট ২৪/৭ ৩৬৫ দিনই ওপেন আছে। উইকডেস ও বিশেষ পর্যটন মৌসুমে আমরা আকর্ষণীয় ডিসকাউন্ট অফার প্রদান করে থাকি। চলমান অফার জানতে সরাসরি আমাদের হটলাইন নম্বরে (+8801711324173) কল দিন অথবা আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করুন।
• বুকিং প্রসেস: আপনার বুকিং সাবমিট হলে আপনার মোবাইল বা হোয়াটসঅ্যাপে প্রথমে ডিজিটাল ইনভয়েস পাঠানো হবে। নির্ধারিত অগ্রিম বিকাশ পেমেন্ট সম্পন্ন করার সাথে সাথে স্বয়ংক্রিয় ডিজিটাল বুকিং ভাউচার ও কনফার্মেশন মেসেজ পৌঁছে যাবে।
• বুকিংয়ের সময়সীমা: কোনো লম্বা হলিডে বা ছুটির দিনকে সামনে রেখে বুকিং দিলে মিনিমাম ১ মাস আগে এবং সাধারণ দিনগুলোর জন্য ১ সপ্তাহ আগে বুকিং দিলে ভালো।
• অগ্রিম পলিসি: ১-৭ দিন পূর্বে বুকিংয়ে ৩০%, ৮-১৫ দিন পূর্বে ৫০% এবং ১ মাস পূর্বে ১০০% অগ্রিম প্রযোজ্য। বাকি টাকা চেক-ইনের সময় রিসোর্টে এসে পরিশোধ করবেন।
আমাদের সরাসরি নিজস্ব গাড়ি সার্ভিস নেই। তবে রিসোর্ট কর্তৃপক্ষ আপনার চাহিদা ও পছন্দ অনুযায়ী সিলেট শহর থেকে পিক-আপ, ড্রপ বা জাফলং, বিছানাকান্দি ও রাতারগুল ঘোরার জন্য বিশ্বস্ত গাড়ি/মাইক্রোবাস রেন্ট করে দিতে সার্বিক সহযোগিতা করবে।